২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি সিন্ডিকেটের জরুরি সভা বসছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 10:23 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

চট্টগ্রাম, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য। সোমবার বিকালে উপাচার্যের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এদিকে পরিস্থিতি নিয়ে 'সব পক্ষের' সঙ্গে আলোচনা করতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে চবি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সিন্ডিকেট সভা বসবে বিকাল চারটায়। তিনি জানান, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নুরল আনোয়ারের নেতৃত্বে গঠিত কমিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধান করবে। কমিটির প্রধান অধ্যাপক নুরল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সার্বিক বিষয় নিয়ে কাজ করবো। কেন এধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তা জানতে যাদের সঙ্গে কথা বলা প্রয়োজন তাদের সঙ্গেই কথা বলবো। ছাত্রলীগ চবি শাখার সহ-সভাপতি আনিসুজ্জামান ইমন জানান, ছয় দফা দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। সোমবার সকালে ঝাউতলা রেলস্টেশনে শাটল ট্রেন ও নগরীর বিভিন্ন এলাকায় শিক্ষক বাসে দুর্বৃত্তরা হামলা চালালে দুই ট্রেন চালক আহত হন। এরপর পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় চবি কর্তৃপক্ষ। শনিবার বিকালে ছয় দফা দাবি দিয়ে লাগাতার অবরোধের হুমকি দিয়েছিল আনিসুজ্জমান ইমনের অনুসারী ছাত্রলীগের একাংশের (রাকিব- সাকিব গ্র"প) নেতা- কর্মীরা। এরা শাটল ট্রেনের বগি ভিত্তিক সংগঠন 'ভিএক্স' এর নেতৃত্ব দিচ্ছে। তাদের দাবির মধ্যে রয়েছে- ভারপ্রাপ্ত উপাচার্য, প্রক্টর ও সহকারী প্রক্টরের অপসারণ, আবাসিক হলে ছাত্রলীগের অবস্থান সুনিশ্চিত করা, ছাত্রলীগ নেতা-কর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এইচএ/১৬১৩ ঘ.