২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮টি সাধারণ শিক্ষা বোর্ডের সেরা ২০

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল বৃহস্পতিবার সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে। এবার উত্তীর্ণের হার গত বছরের তুলনায় ২ শতাংশ বেড়েছে। এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে দাখিলে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায়ও এসেছে বেশ কিছু পরিবর্তন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 05:13 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষার ফল বৃহস্পতিবার সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে। এবার উত্তীর্ণের হার গত বছরের তুলনায় ২ শতাংশ বেড়েছে। এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে দাখিলে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায়ও এসেছে বেশ কিছু পরিবর্তন। সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে উত্তীর্ণের হার ঢাকা বোর্ডে ৮৪ দশমিক ৬৩, রাজশাহী বোর্ডে ৮০ দশমিক ৩২, কুমিল্লা বোর্ডে ৮৫ দশমিক ৮৫, যশোর বোর্ডে ৮৪ দশমিক ০৪, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৭, বরিশাল বোর্ডে ৭৮ দশমিক ৩০, সিলেট বোর্ডে ৮১ দশমিক ২৩ ও দিনাজপুর বোর্ডে ৭৭ দশমিক ৪৮ শতাংশ। আট শিক্ষা বোর্ডের সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বোর্ড এ বোর্ডে শীর্ষে রয়েছে পাবনা ক্যাডেট কলেজ। এরপর যথাক্রমে রয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, বগুড়া গর্ভনমেন্ট গার্লস হাই স্কুল, এসওএস হারমান মেইনার কলেজ (বগুড়া), রাজশাহী ক্যাডেট কলেজ, বগুড়া জিলা স্কুল, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক হাই স্কুল (বগুড়া), রাজশহাহী গর্ভ. গার্লস হাই স্কুল, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ (বগুড়া), বিয়াম মডেল স্কুল এ্যান্ড কলেজ (বগুড়া), রাজশাহী কলেজিয়েট স্কুল, গভ. ল্যাবরেটরি হাই স্কুল (রাজশাহী), ইক্ষু গবেষণা হাই স্কুল (পাবনা), মোমেনা আলী বিজ্ঞান স্কুল (সিরাজগঞ্জ), সিরাজগঞ্জ গভ. বি এল হাই স্কুল, আল- হেরা একাডেমি (পাবনা), গভ. পি এন গার্লস হাই স্কুল (রাজশাহী), পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজ (বগুড়া), পাবনা জিলা স্কুল এবং হরি মোহন গভ. হাইস্কুল (নবাবগঞ্জ)। যশোর বোর্ড ঝিনাইদহ ক্যাডেট কলেজ, পুলিশ লাইন সেকন্ডারি স্কুল (যশোর), শেখ আকিজউদ্দিন হাইস্কুল (ঝিকরগাছা), মিলিটারি কলেজিয়েট হাইস্কুল ফুলতলা (খুলনা), গভ. করোনেশন সেকন্ডারি গার্লস স্কুল (খুলনা), কুলনা জিলা স্কুল, কুষ্টিয়া জেলা স্কুল, দাউদ পাবলিক স্কুল (যশোর), গভ. গার্লস হাইস্কুল (যশোর), কুষ্টিয়া গভ. সেকন্ডারি গার্লস স্কুল, সাতক্ষীরা ঘব. হাই স্কুল, গভ. ল্যাবরেটরি হাই স্কুল (খুলনা), চুয়াডাঙ্গা গভ. গার্লস হাই স্কুল, পুলিশ লাইন কেসন্ডারি স্কুল (কুষ্টিয়া), খুলনা পাবলিক কলেজ, ঝিনাইদহ গভ. সেকন্ডারি স্কুল, খুলনা গভ. গার্লস হাই স্কুল, সাতক্ষীরা গভ. গার্লস হাই স্কুল এবং বাগেরহাট গভ. সেকন্ডারি স্কুল। চট্টগ্রাম বোর্ড চট্রগ্রাম বোর্ডে শীর্ষে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এর পর ক্রমান্বয়ে কলিজিয়েট স্কুল, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, ডা. খাস্তগীর গভ. গালর্স হাই স্কুল, চট্রগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি গালর্স হাই স্কুল, গর্ভমেন্ট মুসলীম হাই স্কুল, চট্রগ্রাম গর্ভমেন্ট হাই স্কুল, সেন্ট প্লাসিডস্ হাই স্কুল, নাসিরাবাদ গর্ভমেন্ট হাই স্কুল, ক্যন্টনমেন্ট ইংশিল স্কুল, সিলভার বেল গালর্স হাই স্কুল, অর্পনা চরন সিটি কর্পোরেশন গালর্স হাই স্কুল, চট্রগ্রাম গর্ভমেন্ট গালর্স হাই স্কুল, নৌ বাহিনী হাই স্কুল এন্ড কলেজ, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়, জোরারগঞ্জ বোদ্ধ হাই স্কুল, অঙ্কুর সোসাইটি গালর্স হাই স্কুল, কক্সবাজার গর্ভমেন্ট গালর্স হাই স্কুল এবং ২০ তম স্থানে রয়েছে বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজ। বরিশাল বোর্ড বরিশাল বোর্ডে শীর্ষে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। এর পর ক্রমান্বয়ে বরিশাল জেলা স্কুল, বরিশাল গর্ভমেন্ট গালর্স হাই স্কুল, ভোলা গভ. সেকেন্ডারি গালর্স স্কুল, পটুয়াখালী গভ: গালর্স হাই স্কুল, ঝালকাঠি গভ. বয়েজ সেকেন্ডারি স্কুল, পিরোজপুর গভ. সেকেন্ডারি স্কুল, পিরোজপুর গভ. গালর্স স্কুল, ভোলা গভ. সেকেন্ডারি স্কুল, পটুয়াখালী গভ. জুবলী হাই স্কুল, পিরোজপুর কাউখালী গভ. কে জি ইউনিয়ন সেকেন্ডারি স্কুল, পিরোজপুর স্বরুপকাঠি কলেজিয়েট স্কুল, ভোলা দৌলতখান গভ. সেকেন্ডারি স্কুল, বরিশাল উদয়ন সেকেন্ডারি স্কুল, বরগুনা আমতলি এ কে হাই স্কুল, ভোলা দৌলতখান গভ: সেকেন্ডারি হাই স্কুল, বরগুনা পাথরঘাটা তাসলিমা মেমোরিয়াল একাডেমী, ঝালকাঠি হারাচন্দ্র গভ: গালর্স স্কুল, পটুয়াখালী গলাচিপা সেকেন্ডারি স্কুল এবং ২০ তম স্থানে রয়েছে পটুয়াখালী বাউফল আদর্শ গালর্স সেকেন্ডারি স্কুল। সিলেট বোর্ড সিলেট ক্যাডেট কলেজ, সিলেপের ব্লু বার্ড হাই স্কুল, সিলেট গভ. পাইলট হাই স্কুল, ঝিনাইদহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, সিলেটের গভ. অগ্রগামী গালর্স হাই স্কুল, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ঝিনাইদহ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, মৌলভীবাজারের দি বুডস্ রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল, সুনামগঞ্জের গভ. জুবিলি হাই স্কুল, সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল, হবিগঞ্জের বি কে জি সি গভ. গালর্স হাই স্কুল, শাহাজালাল জামিয়া ইসলামীয়া হাই স্কুল, শ্রীমঙ্গলের বি টি আর আই হাই স্কুল, স্কলার্সহোম, মৌলভীবাজার গভ. হাই স্কুল, মৌলভীবাজারের আলী আমজাদ গভ. গালর্স হাই স্কুল, সুনামগঞ্জের গভ. এস সি গালর্স হাই স্কুল, সিলেটের চাতক সিমেন্ট ফ্যাক্টরি হাই স্কুল ও ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার হাই স্কুল। দিনাজপুর বোর্ড রংপুর ক্যাডেট কলেজ, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,দিনাজপুরের আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল, দিনাজপুর জিলা স্কুল, ঠাকুরগাঁ গভ. বয়েজ হাই স্কুল, সৈয়দপুর গভ. টেকনিক্যাল হাই স্কুল এন্ড কলেজ, রংপুর জিলা স্কুল, দিনাজপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চগড় বিপি গভ. হাই স্কুল, রংপুর গভ. গালর্স হাই স্কুল, নিলফামারী গভ. হাই স্কুল, ঠাকুরগাঁ গভ. গালর্স হাই স্কুল, গাইবান্ধা গভ. বয়েজ হাই স্কুল, গাইবান্ধার আহমেদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন, ণিলফামারীর কলিজিয়েট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুড়িগ্রাম গভ. হাই স্কুল, দিনাজপুর গভ. গালর্স হাই স্কুল, লালমনিরহাট গভ. হাই স্কুল ও কুড়িগ্রাম গভ. গালর্স হাই স্কুল। কুমিল্লা বোর্ড কুমিল্লা জিলা স্কুল, ফেনী গালর্স ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লার আওয়র লেডি অব ফাতেমা গালর্স হাই স্কুল, কুমিল্লার নবাব ফয়জুন্নেছা গভ. গালর্স হাই স্কুল, কুমিল্লার ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা মর্ডান হাই স্কুল, চাদপুর হাসান আলী গভ. হাই স্কুল, চাদপুরের মাতৃপিঠ গভ. গালর্স হাই স্কুল ও আল আমীন একোডেমি, ফেনী গভ. পাইলট হাই স্কুল, ফেনী গভ. গালর্স হাই স্কুল, নোয়াখালী জিলা স্কুল, বেগমগঞ্জ গভ. পাইলট পাইলট হাই স্কুল, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, ব্রাহ্মণবাড়ীয় গ্যাসফিল্ড স্কুল এন্ড কলেজ, হোমনা গভ. হাই স্কুল, কুমিল্লা আবিদ নূর হাই স্কুল, লক্ষীপুর আদর্শ সামাদ গভ. হাই স্কুল ও লক্ষীপুর গভ. হাই গালর্স হাই স্কুল। ঢাকা বোর্ড রাজউক উত্তরা মডেল স্কুল, ভিকারুন্নেছা নূন স্কুল ও কলেজ, আইডিয়াল স্কুল ও কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, টাঙ্গাইলের বিন্দু বাসিনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সেন্ট জোসেফ হাই স্কুল, মণিপুর হাই স্কুল, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ , নবম স্থানে রয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ, এসওএস হারমান মেইনার স্কুল ও কলেজ , ওয়াই ডাব্লিও সি এ হায়ার সেকেন্ডারি গালর্স স্কুল , হলিক্রস গার্লস স্কুল অ্যান্ড কলেজ, গভ. ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় , ফাইজুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, শহীদ বীর উত্তম আনোয়ার গালর্স স্কুল অ্যান্ড কলেজ ,বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস্ পাবলিক স্কুল ও কলেজ, ময়মনসিংহ জেলা স্কুল, ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল এবং মোহাম্মদপুর প্রিপারেটরি অ্যান্ড গালর্স হাই স্কুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসএইচএ/এমএইচসি/এএল/২২১৫ ঘ.