২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পাসের হার ৭৭.৪৮

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এ বছর উত্তীর্ণ হয়েছে হার ৭৭ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী। ২০১০ সালে এ বোর্ডে উত্তীর্ণের হার ছিলো ৭১ দশমিক ৭০।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 04:06 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

দিনাজপুর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এ বছর উত্তীর্ণ হয়েছে হার ৭৭ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী। ২০১০ সালে এ বোর্ডে উত্তীর্ণের হার ছিলো ৭১ দশমিক ৭০। এ বছর বোর্ডের অধীনে ১ লাখ ২৬ হাজার ২৪৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৯৬ হাজার ৫৭৯ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৮৫ জন । ফলাফলের ভিত্তিতে বোর্ডে রংপুর ক্যাডেট কলেজ শীর্ষে রয়েছে। এখানে ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন। দ্বিতীয় স্থানে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। এখানে ২৩১ জন অংশ নিয়ে ১৭৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তৃতীয় স্থানে রয়েছে দিনাজপুরের আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল। ৫২ জন পরীক্ষার্থী এ স্কুল থেকে অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন । ফল ঘোষণার পর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পিয়ারউদ্দিন আহমেদ বলেন, এবারের ফলাফলে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে আছে। শতভাগ উত্তীর্ণ হয়েছে এমন স্কুল রয়েছে ৪৮টি। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৫১৪৭ জন, মানবিক ১৫৫ জন এবং বাণিজ্য বিভাগের ১৮৩ জন রয়েছে। শীর্ষ ২০ শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রংপুর ক্যাডেট কলেজ শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর এবং তৃতীয় স্থানে দিনাজপুরের আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল। পর্যায়ক্রমে বাকি ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান হলো দিনাজপুর জিলা স্কুল, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর টেকনিক্যাল হাই স্কুল অ্যান্ড কলেজ নীলফামারী, রংপুর জিলা স্কুল, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর, পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গাইবান্দা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন গাইবান্দা, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নীলফামারী, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নীলফামারী, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২০১ ঘ.