২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শীর্ষে পাবনা ক্যাডেট

রাজশাহী বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বগুড়ার ৭টি ও রাজশাহী জেলার ৫টি রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

রাজশাহী, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় সেরা ২০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বগুড়ার ৭টি ও রাজশাহী জেলার ৫টি রয়েছে। বোর্ডে প্রথম স্থানে রয়েছে পাবনা ক্যাডেট কলেজ। এখানে ৪৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। দ্বিতীয় অবস্থানে থাকা জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকেও ৪৯ জনের সবাই জিপিএ-৫ পেয়েছে। বগুড়া গভ. গার্লস হাইস্কুল থেকে ২৪৫ জনের ২৪৩ জন উত্তীর্ণ হয়ে তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে বগুড়ার এসওএস এইচ.জি কলেজ থেকে ৪৩ জনের সকলে জিপিএ-৫ পেয়েছে। রাজশাহী ক্যাডেট কলেজ রয়েছে পঞ্চম স্থানে। এখান থেকে ৪৩ জনের সবাই জিপিএ-৫ পেয়েছে। ষষ্ঠ স্থান লাভ করেছে বগুড়া জিলা স্কুল, এখানে ২২৫ জনের সবাই উত্তীণ হয়েছে। সপ্তম স্থানে রয়েছে বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক হাইস্কুল, এখানে ১৭১ জনের ১ জন ছাড়া সবাই উত্তীর্ণ হয়েছে। এছাড়া অষ্টম স্থানে রয়েছে রাজশাহী গভ. গার্লস হাইস্কুল, নবম বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, দশম বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ১১তম রাজশাহী কলেজিয়েট স্কুল, ১২তম রাজশাহী গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ১৩তম পাবনা ইক্ষু গবেষণা হাইস্কুল, ১৪তম সিরাজগঞ্জ মোমেনা আলী বিজ্ঞান স্কুল, ১৫তম সিরাজগঞ্জ গভ. বি.এল. হাইস্কুল, ১৬তম পাবনা আল-হেরা একািেডম, ১৭তম রাজশাহী পি.এন. গার্লস হাইস্কুল, ১৮তম বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ১৯তম পাবনা জিলা স্কুল এবং ২০তম স্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ এইচ.এম. গভ. হাই স্কুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৩৫ ঘ.