২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ১ম পর্বের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৮ সালের মাস্টার্স প্রথম পর্বের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 04:51 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

গাজীপুর, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৮ সালের মাস্টার্স প্রথম পর্বের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেসব বিষয়ের ফল প্রকাশিত হয়েছে সেগুলো হলো- বাংলা, আরবি, সংস্কৃত, পালি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ কর্ম, অর্থনীতি, মার্কেটিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূগোল, মৃত্তিকা বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান এবং গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান। অন্যান্য বিষয়গুলোর ফলাফল পর্যায়ক্রমে শিগগিরই প্রকাশ করা হবে। বিস্তারিত ফলাফল সংশ্লিষ্ট কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ) থেকে জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১০৫০ ঘ.