২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট এটিআইয়ে দু'দল ছাত্রের সংঘর্ষে আহত ১০

সিলেট শহরতলীর খাদিমনগরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এটিআই) দু'দল ছাত্রের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

সিলেট, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট শহরতলীর খাদিমনগরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এটিআই) দু'দল ছাত্রের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। রোববার বিকেলে ডাইনিংয়ে খাবার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে টিটু পাল (১৯) ও হায়াতুল ইসলামকে (২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সিলেট কোতয়ালী থানার ওসি খন্দকার নওরোজ আহমদ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ডাইনিংয়ের খাবার নিয়ে এটিআইয়ের সপ্তম পর্ব ও পঞ্চম পর্বের ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সপ্তম পর্বের ছাত্ররা পঞ্চম পর্বের ছাত্রদের উপর হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় এক ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি জানান, ইনস্টিটিউট কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫৭ ঘ.