ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসি'র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারি চাকরিতে নিয়োগের এবারের পরীক্ষায় প্রায় ১ লাখ ৬৪ হাজার শিক্ষার্থী অংশ নেবে।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট শহরের বিভিন্ন কেন্দ্রে সকাল ১০টায় এ পরীক্ষা একযোগে শুরু হবে।
গত ২৬ জানুয়ারি সাধারণ ও প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ২ হাজার ১০৮টি শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্মকমিশন।
এ পরীক্ষার মাধ্যমে এসব শূন্য পদ পূরণের আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/এমআই/১৭০০ ঘ.
bdnews24