২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ১০ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় সংগঠনটির ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 06:20 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় সংগঠনটির ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্বাবদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসান বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মঙ্গলবার ভোরে হলের মধ্যে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষ হয়। শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগ নেতা মো. আলি, মহিউদ্দিনসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫/৩০ জনকে এ মামলায় আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে মুহসীন হলে ঢুকে সাধারণ ছাত্রদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এই মামলায় কেউ গ্রেপ্তার নেই বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/০০১৬ ঘ.