ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিন পরিচালনাকারী শহীদ মধুসূদন দে'র ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভার আয়োজন করা হয়।
উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শনিবার বেলা ১১টায় মধুসূদন দে'র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে স্মরণসভার উদ্বোধন করেন।
১৯৭১ সালের ২৬ মার্চ সকালে পাকবাহিনী মধুসূদন দে, তাঁর স্ত্রী, এক কণ্যা, এক পুত্র ও পুত্রবধূকে হত্যা করে।
প্রতিবছরের মত এবার স্মরণসভায় দল মত নির্বিশেষে সকল ছাত্র সংগঠন কিংবা জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতি দেখা যায়নি। এতে উপস্থিত বেশিরভাগ অতিথিই ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাবেক ও কেন্দ্রীয় নেতা।
বিভিন্ন বাম সংগঠন এবং ছাত্রদলের বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় শাখার নেতারা মধুসূদন দে'র
এই স্মরণসভাকে দলীয়করনের অভিযোগে অভিযুক্ত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/কেএমএস/২২০৮ ঘ.
bdnews24