বরিশাল, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে মুক্তিযোদ্ধাদের ৪০ জন উত্তরাধিকারীকে শিক্ষাবৃত্তি দিয়েছে ভারত সরকার।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর খেয়ালী গ্র"প থিয়েটার মিলনায়তনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের কাউন্সিলর দিপক মিত্তাল শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ, বিভাগীয় কমিশনার আবু হেনা মো. রহমাতুল মুনিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কেএসএম মহিউদ্দিন মানিক বীর প্রতিক প্রমুখ।
ভারত সরকার ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষ থেকে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের জন্য এ শিক্ষাবৃত্তি চালু করে।
২০০৬-২০০৭ শিক্ষা বর্ষে থেকে এ পর্যন্ত বাংলাদেশের ২ হাজার ৮শ' ৭৯ শিক্ষার্থীকে ৩ কোটি ৯ লাখ টাকা বৃত্তি দিয়েছে ভারত সরকার।
এবছর বরিশাল বিভাগের ৪০ জনসহ বাংলাদেশের এক হাজার ৩৫০ জন শিক্ষার্থীকে এ শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে।
বৃত্তিপ্রদান অনুষ্ঠানে দিপক মিত্তাল বলেন, "প্রতি জন স্নাতক পর্যায়ের শিক্ষার্থীকে চার বছরের জন্য ২৪ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীকে দুই বছরে জন্য ৬ হাজার টাকা প্রদান করা হয়।"
সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা উল্লেখ করে বলেন, "ভারতের সাথে বাংলাদেশের সু-সম্পর্ক আছে, ভবিষ্যতেও থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১১০ ঘ.
bdnews24