২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবিতে পরিবেশ বিষয়ক সম্মেলন শুরু

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার তিনদিব্যাপী পরিবেশ প্রযুক্তি ও নির্মাণ প্রকৌশল বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 01:47 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

সিলেট, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার তিনদিব্যাপী পরিবেশ প্রযুক্তি ও নির্মাণ প্রকৌশল বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। 'ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনভারনমেন্টাল টেকনোলজি অ্যান্ড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট' (আইসিইটিসিইএসডি) শীর্ষক এই সম্মেলনে ১৩টি দেশের শিক্ষক, প্রকৌশলী ও বিজ্ঞানীরা অংশ নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মিনি অডিটোরিয়ামে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের উদ্যোগে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য মো. সালেহ উদ্দিন। প্রথমদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছয়টি সেশনে ছয়টি বিষয়ের উপর মোট ৩০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয় বলে জানান আয়োজকরা। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও শাবিপ্রবি'র সিইই বিভাগের প্রধান আকতারুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাবিপ্রবিতে প্রথমবারের মতো আয়োজিত এই সম্মেলনে ২০টি সেশনে ১১৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য এমএম শফিউল্ল