ময়মনসিংহ, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মঙ্গলবার ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান সমাবর্তন অনুষ্ঠানের সভাপতি হিসেবে ডিগ্রিপ্রাপ্তদের মাঝে সনদপত্র ও স্বর্ণপদক বিতরণ করবেন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে সকাল ১০টায় সমাবর্তন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাবর্তনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যুক্তরাষ্ট্রের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন-এর কৃষিনীতি বিষয়ক পরিচালক ড. প্রভু পিঙ্গালি উপস্থিত থাকবেন।
স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এ. সাত্তার মণ্ডল।
বিশ্ববিদ্যালয়ের সহকারী জনসংযোগ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ দীনু জানান, সমাবর্তনে ৬২ জন পিএইচডি, ৯৮ জন মাস্টার্স এবং ৪৬৮ জন স্নাতক ডিগ্রিপ্রাপ্তরা অংশগ্রহণ করবেন।
এরমধ্যে ১৮ জন
bdnews24