২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ছাত্রাবাসে মারামারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে দুই পক্ষের সংঘর্ষে চার ছাত্র আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 10:00 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে দুই পক্ষের সংঘর্ষে চার ছাত্র আহত হয়েছে। শনিবার ভোররাতে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘাত বাঁধে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। সূর্যসেন হলে শুধু ওই ইনস্টিটিউটের শিক্ষার্থীরাই থাকে। আহতরা হলেন- আল আমীন, একেএম মাহবুবুর রহমান, ইসমাইল খাঁ ও কাজী জামিল হাসান। তারা ছাত্রলীগ সমর্থক বলে হলের শিক্ষার্থীরা জানিয়েছে। আহত চার জনই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হলের শিক্ষার্থীরা জানায়, চবি শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ফাইট ক্লাবের সদস্যদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলী হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১৬০০ ঘ.