২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলের মাঠে ইটভাটা!

নড়াইলে সরকারি একটি বিদ্যালয়ের মাঠের মধ্যেই ইটের ভাটা নির্মাণ করেছেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি। এতে শিশুদের খেলার মাঠ সঙ্কুচিত হয়ে পড়ার পাশাপাশি পরিবেশ দূষণে ঝুঁকির মধ্যে পড়েছে শিশুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

মাহবুবুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নড়াইল, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে সরকারি একটি বিদ্যালয়ের মাঠের মধ্যেই ইটের ভাটা নির্মাণ করেছেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি। এতে শিশুদের খেলার মাঠ সঙ্কুচিত হয়ে পড়ার পাশাপাশি পরিবেশ দূষণে ঝুঁকির মধ্যে পড়েছে শিশুরা। সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে ইট ভাটা বসানোর কথা স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ওজিউর রহমান স্বীকার করছেন। ভাটা সরিয়ে নেওয়া হবে বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন তিনি। স্থানীয়রা বলছেন, মাঠের মধ্যে ভাটা হওয়ায় খেলার জায়গা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশ দূষণে ক্ষতির মধ্যে রয়েছে শিশুরা। ১৯৪২ সালে এক একর ৫ শতক জমির ওপর বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। শুক্রবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় ভবনের সামনে খেলার মাঠের পূর্ব পাশে ইট পোড়ানোর চুল