২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিলো ৪৪৩ জন

ভিন্ন প্রশ্নপত্রে ইংরেজি ১ম পত্র পরীক্ষা দিয়েছে নেত্রকোনার ৪৪৩ এসএসসি পরীক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

নেত্রকোনা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিন্ন প্রশ্নপত্রে ইংরেজি ১ম পত্র পরীক্ষা দিয়েছে নেত্রকোনার ৪৪৩ এসএসসি পরীক্ষার্থী। বারহাট্টা উপজেলার বাউসী অর্ধচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রোববার এ ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ অভিভাবকরা কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট তিন কর্মকর্তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, সারাদেশে ইংরেজি ১ম পত্রের পরীক্ষা হয়েছে 'খ' সেটের প্রশ্নপত্রে। কিন্তু ওই কেন্দ্রের ৪৪৩ জন পরীক্ষা দেয় 'ক' সেটের প্রশ্নপত্রে। পরীক্ষা শেষ হওয়ার পর কর্তৃপক্ষের কাছে বিষয়টি ধরা পরে। বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে। "দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব বাউসী অর্ধচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরুল ইসলাম, সহকারী কেন্দ্র সচিব চল্লি