ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দশম সমাবর্তন হবে আগামী বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির সভাপতিত্বে সমাবর্তন বক্তা থাকবেন সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।
মঙ্গলবার বুয়েটে এক সংবাদ সম্মেলনে সমাবর্তন প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে জানানো হয়, এবারের সমাবর্তনে ৩০ জনকে পিএইচডি ডিগ্রি দেওয়া হবে। সেই সঙ্গে গত ৫ বছরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী ৯৭০ জন এবং
bdnews24