ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হয়েছে। সাধারণ, মাদ্রাসা ও কারিগরী বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩ লাখেরও বেশি শিক্ষার্থী।
মঙ্গলবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা শুরু হলো।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার সংবাদ সম্মেলনে জানান, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৯ লাখ ৯১ হাজার ৮৬০ জন। গত বছর এ সংখ্যা ছিলো ৯ লাখ ১৬ হাজার ১৮০ জন।
আট শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরী বোর্ডের অধীনে ১৩ লাখ ১৫ হাজার ২ জন শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে। গত বছর এ সংখ্যা ছিলো ১২ লাখ ৬ হাজার ১৯ জন।
এ বছর এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে ৮৩ হাজার ৪৩১ জন পরীক্ষার্থী। আর দাখিল পরীক্ষায় বসেছে ২ লাখ ৩৯ হাজার ৭১১ জন।
এ বছর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২ হাজার ১৮১টি কেন্দ্রে। এবার ছাত্রের সংখ্যা ৬ লাখ ৭৮ হাজার ২৯৩ জন এবং ছাত্রীর সংখ্যা ৬ লাখ ৩৬ হাজার ৭০৯ জন।
শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর ২৯ দশমিক ২১ শতাংশ পরীক্ষার্থী ঝরে পড়ছে। অর্থাৎ নিবন্ধন করলেও তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে না। এদের মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি।
পরীক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘি
bdnews24