২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একাদশ শ্রেণীতে ক্লাস শুরু ১ জুলাই

সরকারি ও বেসরকারি কলেজে আগামী বছরের ১ জুলাই থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ও বেসরকারি কলেজে আগামী বছরের ১ জুলাই থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু করতে হবে। বৃহস্পতিবার সরকারি ও বেসরকারি কলেজের ২০১২ সালের ৭৬ দিন বাৎসরিক ছুটি অনুমোদন করে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়, সরকারি-বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদ্রাসা, টিচার্স ট্রেনিং কলেজ ও গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটগুলোতে ১৫ মে থেকে ৩০ জুনের মধ্যে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শেষ করতে হবে। ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে। ২৮ এপ্রিল থেকে ৬ মে’র মধ্যে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষ করে ১৫ মের মধ্যে ফল প্রকাশ করতেও বলা হয়েছে। নির্দেশনায় আরো বলা হয়, ২৪ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা শেষ করতে হবে এবং তা ১১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২১৩০ ঘ.