ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ইজতেমা ও বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন উৎসব পেছানো হয়েছে।
আগামী ৯, ১০ ও ১১ ফেব্র“য়ারি এ উৎসবের নতুন তারিখ ঠিক করা হয়েছে বলে মঙ্গলবার আয়োজক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধনের সময়সীমাও বাড়িয়ে ১০ জানুয়ারি করা হয়েছে।
এর আগে ১৯, ২০ ও ২১ জানুয়ারি এ পুনর্মিলন হওয়ার কথা ছিলো।
আয়োজক কমিটির সদস্য সচিব সুশান্ত দাস গুপ্ত বলেন, সার্বিক অবস্থা বিবেচনায় উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিনের পরামর্শ অনুযায়ী পুনর্মিলনী উৎসবের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঢাকা, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী ও জামালপুরে উৎসবের নিবন্ধন চলছে।
এর বাইরে http://www.sustreunion2012.com/register - এই ওয়েব ঠিকানায় সাবেক শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন।
পুনর্মিলনের স্মরণিকার জন্য বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে লেখা আহ্বান করেছেন প্রকাশনা কমিটির আহ্বায়ক জি এম হারুণ অর রশিদ। souvenir.sustreunion2012@gmail.com- এই ইমেইলে লেখা পাঠানো যাবে।
গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীকে আহ্বায়ক এবং সুশান্ত দাশ গুপ্তকে সদস্য সচিব করে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম পুনর্মিলন উৎসবের আয়োজক কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৮৩৩ ঘ.
bdnews24