২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে উপজাতি কোটায় ভর্তির ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ¯œাতকে (সম্মান) উপজাতি কোটায় ভর্তির ফল প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ¯œাতকে (সম্মান) উপজাতি কোটায় ভর্তির ফল প্রকাশিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত ভর্তিচ্ছুদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ডিন ও রেজিস্ট্রার কার্যালয়ে পাওয়া যাবে। আগামী ২৭-২৮ ডিসেম্বর তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। উপজাতি কোটায় সিট খালি থাকা সাপেক্ষে অপেক্ষামাণ তালিকায় থাকা শিক্ষার্থীরা ২৯ ডিসেম্বর ভর্তির সুযোগ পাবেন। এ বিষয়ে আরো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.juniv.edu পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/ডিডি/১৮২০ ঘ.