২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষক নূর মোহাম্মদ আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান নূর মোহাম্মদ মিয়া মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান নূর মোহাম্মদ মিয়া মারা গেছেন। ৮৯ বছর বয়সী নূর মোহাম্মাদ বার্ধক্যজনিত কারণে রোববার ভোর ৫টায় মগবাজারে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। সাবেক অধ্যাপক নূর মোহাম্মাদ প্রায় ৩০ বছর আগে চাকরি থেকে অবসর নেন। তার তিন ছেলে, দুই মেয়ে রয়েছে। বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাকে দাফনের জন্য জন্মস্থান নড়াইল জেলার লোহাগড়ায় নিয়ে যাওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৮০১০ ঘ.