২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিপ্রবি শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষক সমিতির ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 08:53 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

দিনাজপুর, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষক সমিতির ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত দুই দফা দাবিতে ৪ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে তারা। শিক্ষক সমিতির সদস্য সচিব ড. মো. শাহাদাৎ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় কর্মবিরতি আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা দূর করা এবং প্রস্তাবিত সহযোগী অধ্যাপক নিয়োগের বিধি ডিসেম্বর থেকে বাস্তবায়নের দাবিতে শিক্ষকরা এই কর্মবিরতি পালন করছেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৪৪৭ ঘ.