ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৭ম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুক্রবার শুরু হচ্ছে।
সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত স্কুল পর্যায়ের এবং শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে এ পরীক্ষায় এবার তিন লাখ ১৯ হাজার ৪৬১ জন অংশ নিচ্ছে।
এর মধ্যে স্কুল পর্যায়ে দুই লাখ এক হাজার ৭৬৪ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ ১৭ হাজার ৬৯৭ জন প্রার্থী রয়েছে।
স্কুল পর্যায়ে ৪৪টি এবং কলেজ পর্যায়ে ৩৬টি বিষয়ে নিবন্ধনের জন্য ৭ম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে তিন লাখ ৫৪ হাজার ৩০৭ জন প্রার্থী আবেদন করেন।
২০ জেলার ২৫৯টি কেন্দ্রে এ পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২০১৬ ঘ.
bdnews24