শাহজালাল বিশ্ববিদ্যালয়, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষ স্নাতকে (সম্মান) অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া আগামী ৫ ডিসেম্বর শুরু হবে।
বুধবার ভর্তি কমিটির সদস্য সচিব ড. মুস্তাবুর রহমান এ তথ্য জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক হাজার ৩৯৩টি আসনের মধ্যে এক হাজার শিক্ষার্থী মেধা তালিকা থেকে ভর্তির হয়েছে। এখন ৩৯৩টি আসন ফাঁকা রয়েছে।
তালিকার তালিকা থেকে আগামী ৫ ডিসেম্বর ‘বি’ ইউনিটে ১ থেকে ৩০ ও ‘বি-১’ ইউনিটে ১ থেকে ৩৭০ পর্যন্ত ভর্তি করা হবে।
এছাড়া ৭ ডিসেম্বর ‘এ’ ইউনিটের বিজ্ঞান শাখায় ১ থেকে ১৭০, বাণিজ্য শাখায় ১ থেকে ৩০ এবং মানবিক শাখায় ১ থেকে ৩৫ পর্যন্ত ভর্তি করা হবে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu এবং ০১৫৫৫৫৫৫০০১-৫ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে বলে জানান ভর্তি কমিটির সদস্য সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/২০১৪ ঘ.
bdnews24