চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০১১-২০১২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৭৫টি এবং ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদে ৫০টি আসনের বিপরীতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে।
দুটি অনুষদের বিপরীতে এক হাজার ৯৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
সিভাসু ক্যাম্পাসে ১০০০১ হতে ১১৪২৪ পর্যন্ত রোল নম্বরধারীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১৪২৫ থেকে ১১৪৪৮ ও ৫০০০১ থেকে ৫০৫৫০ রোল নম্বরধারীদের পরীক্ষা পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.cvasu.ac.bd প্রকাশ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/আরএ/১৯০৪ ঘ.
bdnews24