ইসলামী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ উপ-পরিচালক মো. গোলাম সাকলায়েন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি জানান, পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ওইদিন একইসঙ্গে সকাল ৯টায় শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৬১৩ ঘ.
bdnews24