২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে ভর্তি: ‘এ’ ইউনিটের সাক্ষাৎকার ১১-১২ ডিসেম্বর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ‘এ’ ইউনিটে ভর্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামী ১১ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 11:50 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ‘এ’ ইউনিটে ভর্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামী ১১ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ কার্যালয়ে সকাল ৯টা থেকে এই সাক্ষাৎকার চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ উপ-পরিচালক মোহাম্মদ গোলাম সাকলায়েন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির সকল কার্যক্রম সম্পন্ন হবে। এছাড়া মেধা তালিকা থেকে ভর্তির পর আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষামান তালিকায় মেধাক্রম অনুযায়ী থাকা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে। ১৯ ও ২০ ডিসেম্বর একই স্থান ও একই সময়ে তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা জানান, সাক্ষাৎকালে প্রার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, দাখিল ও আলিম পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, সনদপত্র/নম্বরপত্র এবং আলিমের মূল প্রশংসাপত্র সঙ্গে আনতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৩৫ ঘ.