২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি’র ‘এ’ ও ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের ‘এ’ ও ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল রোববার প্রকাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১১-১২ শিক্ষাবর্ষের ‘এ’ ও ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল রোববার প্রকাশ হয়েছে। চবি’র বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. খালেদ মিসবাহুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভর্তি কমিটির বৈঠকের পর সন্ধ্যায় ফল প্রকাশ করা হয়েছে। এর আগে শনিবার সকালে ‘এ’ ও বিকালে ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর রাতেই ফল প্রকাশের সময় নির্ধারিত ছিলো। তবে উত্তরপত্র মূল্যায়নের পর দেখা যায় আসন সংখ্যার চেয়েও কম পরীক্ষার্থী উর্ত্তীণ হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে রোববার সকালে উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ভর্তি কমিটির সঙ্গে বৈঠকে বসেন। সেখানে সিদ্ধান্ত হয়- প্রতিটি ভুল উত্তরের জন্য আলাদাভাবে নম্বর না কেটে মোট প্রাপ্ত নম্বরের ওপর নেগেটিভ মার্কিং হবে। অধ্যাপক খালেদ মিসবাহুজ্জামান বলেন, ‘এফ’ ইউনিটে ৭৮৯ জন শিক্ষার্থী উর্ত্তীণ হয়েছেন। এই ইউনিটে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৭৯ ও পাস নম্বার ন্যূনতম ৪০। চবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. জামালউদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) মোট এক হাজার ১৪৩ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এই ইউনিটে প্রাপ্ত সর্বোচ্চ নম্বার হলো ৭৬ দশমিক ৫০। চবির ওয়েব সাইটে (www.cu.ac.bd) দুটি ইউনিটের ফল পাওয়া যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএল/২০৪৩ ঘ.