২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি পুনর্মিলন উৎসবে তিন দিনের আয়োজন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম পুনর্মিলন উৎসবের তিন দিনব্যাপী অনুষ্ঠানের খসড়া সূচি প্রকাশ করেছে আয়োজক কমিটি। এ বিষয়ে সাবেক শিার্থীদের মতামত চেয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম পুনর্মিলন উৎসবের তিন দিনব্যাপী অনুষ্ঠানের খসড়া সূচি প্রকাশ করেছে আয়োজক কমিটি। এ বিষয়ে সাবেক শিার্থীদের মতামত চেয়েছে তারা। কমিটির সদস্য সচিব সুশান্ত দাশ গুপ্ত শনিবার জানান, এ উৎসবের জন্য ইতোমধ্যে অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। "এই পুনর্মিলন উৎসব আমরা স্মরণীয় করে রাখতে চাই। সেজন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবার মতামতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে", বলেন তিনি। আগামী ১৯, ২০ ও ২১ জানুয়ারি এ উৎসবের তারিখ নির্ধারিত রয়েছে। আয়োজক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, http://www.sustreunion2012.com/register এই ওয়েব ঠিকানায় যে কেউ প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন। আর http://www.sustreunion2012.com/2011/11/draft-program-layout এই ঠিকানায় দেখা যাবে খসড়া অনুষ্ঠান কর্মসূচি। সেখানে মতামতও দেওয়া যাবে। তিন দিনব্যাপী অনুষ্ঠানে শোভাযাত্রা, কনসার্ট, জাতীয় পর্যায়ের শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান, স্মৃতিচারণ, রম্য বিতর্ক, খেলাধুলা ও ক্যাম্প ফায়ারের মতো আয়োজন থাকছে। গত ১৪ নভেম্বর রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন। এর আগে ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীকে আহ্বায়ক এবং সুশান্ত দাশ গুপ্তকে সদস্য সচিব করে গঠন করা হয় কমিটি। কমিটিতে কোষাধ্য হিসেবে রয়েছেন ড. নাজিয়া চৌধুরী। ১৯৮৬ সালের ২৫ অগাস্ট প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি। এর প্রায় পাঁচ বছরের মাথায় ১৯৯১ সালের ১৪ ফেব্র"য়ারি তিনটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। গত ২০ বছরে এ বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১৭ হাজার শিার্থী পাস করে কর্মজীবনে প্রবেশ করেছেন বলে আয়োজকরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/১৯৪১ ঘ.