চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আযহা উপলক্ষে ১৫ দিন বন্ধ থাকার পর বুধবার খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
চবি ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন খান (তথ্য) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার থেকে যথারীতি চবি'র সব ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে শাটল ট্রেনও নির্ধারিত সময়ে চলাচল করবে।
ঈদুল আযহা উপলক্ষে গত ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস বন্ধ ঘোষণা করে চবি প্রশাসন। পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় গত ৫ নভেম্বর থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএল
bdnews24