পবিপ্রবি, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ¯œাতকে (সম্মান) ভর্তির আবেদনের সময়সীমা ২৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে এই সময়সীমা ছিলো ১৫ নভেম্বর পর্যন্ত।
সোমাবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মাহফুজুর রহমান সবুজ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, পবিপ্রবি'র ভর্তি পরীক্ষা যথারীতি পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮০০ ঘ.
bdnews24