২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: চালকের শাস্তি দাবিতে মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানার মৃত্যুর ঘটনায় বাস চালকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানার মৃত্যুর ঘটনায় বাস চালকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। রোববার সকালে অপরাজেয় বাংলার পাদদেশে তারা এ মানববন্ধন করেন। নাদিয়া অণুজীব বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেল ক্রসিং এলাকায় বাস খাদে পরে তিনিসহ ৪ জন নিহত হয়। দুর্ঘটনায় তার ছোট বোন নাহিদা সুলতানাও (ফলিত রসায়ন, ৩য় বর্ষ) আহত হন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চালক সতর্কভাবে গাড়ি চালাতে এ দুর্ঘটনা ঘটতো না। বিভাগের সাবেক শিক্ষার্থী ইয়াকুব ইলিয়াস বলেন, বাংলাদেশের সড়কে যা ঘটছে এটা কোনো দুর্ঘটনা নয়, বরং নীবর হত্যাকাণ্ড। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, নাদিয়া একজন মেধাবী শিক্ষার্থী ছিল। এভাবে যদি নাদিয়া, মিশুক মুনীর, তারেক মাসুদরা অকালে ঝরে যায় তাহলে জাতি কাদের দিকে চেয়ে থাকবে। তিনি সড়ক দুর্ঘটনারোধে কঠোর আইন প্রণয়নের পাশাপাশি তা বাস্তবায়নের জোর দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/এএল/২০৫১ ঘ.