২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্মিলনের অপেক্ষায় শাবির সাবেক শিক্ষার্থীরা

প্রতিষ্ঠার ২০ বছর পর প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তন শিার্থীদের পুনর্মিলনী উৎসব। আগামী ১৯, ২০ ও ২১ জানুয়ারি এ পুনর্মিলনীর তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 04:40 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিষ্ঠার ২০ বছর পর প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তন শিার্থীদের পুনর্মিলনী উৎসব। আগামী ১৯, ২০ ও ২১ জানুয়ারি এ পুনর্মিলনীর তারিখ নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শাবিপ্রবি প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উদযাপন কমিটির এক মতবিনিময় সভায় এ তারিখ নির্ধারণ করা হয়। ১৯৮৬ সালের ২৫ অগাস্ট প্রতিষ্ঠিত হয় শাবিপ্রবি। এর প্রায় পাঁচ বছরের মাথায় ১৯৯১ সালের ১৪ ফেব্র"য়ারি তিনটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ৩য় ব্যাচের শিক্ষার্থী শমশের রাসেলের পরিচালনায় এবং উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রথম ব্যাচের শিার্থী ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ও সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফারুক উদ্দিন, একই ব্যাচের শিক্ষার্থী ও অর্থনীতি বিভাগের শিক্ষক শায়ন চক্রবতী, ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সুশান্ত দাস গুপ্ত প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছদরুদ্দিন আহমদ চৌধুরীকে আহ্বায়ক এবং সৈয়দ হাসানুজ্জামান শ্যামল, খুরশীদ আলম হিটু, আশরাফুল আজিম রুবন, কামরুল আহমেদ কাবেরী, মকদ্দুস আলী, কামরুল ইসলাম, ফারুক উদ্দিন, শাহ বদরুদ্দুজা শাহীন, শায়ন চক্রবতী এবং শমশের রাসেলকে যুগ্ম আহ্বায়ক করে পুনর্মিলনী উৎসব উদযাপন কমিটি হয়েছে। এর সদস্য সচিব হয়েছেন সুশান্ত দাস গুপ্ত। কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন ড. নাজিয়া চৌধুরী। এছাড়া উপাচার্য সালেহ উদ্দিনকে প্রধান করে গঠন করা হয়েছে উপদেষ্টা পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২৩৫ ঘ.