২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের পর ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ

সরকার সমর্থক ছাত্রলীগ ও ইসলামী ছাত্র শিবিরের সংঘর্ষের জের ধরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 11:49 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থক ছাত্রলীগ ও ইসলামী ছাত্র শিবিরের সংঘর্ষের জের ধরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি ও জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ মো. সেলিম বুধবার দুপুরে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে সব ছাত্র-ছাত্রীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকালে উপাচার্য ড. এম আলাউদ্দিনের সভাপতিত্বে প্রশাসনিক সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। মো. সেলিম বলেন, অস্থিতিশীল পরিবেশ এড়াতে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিশ্ব^বিদ্যালয়ের লালন শাহ হলের ডাইনিং ব্যবস্থাপক নিয়োগকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্র শিবির দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ নিয়োগ দেওয়া হয়। মো. সেলিম জানান, ২৬ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল পুনরায় খুলে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৩০ ঘ.