২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৫ জনকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ পিএসসির

২৯তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে ৪৫ জনকে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে ৪৫ জনকে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতার কারণে ক্যাডারপদে এদের সুপারিশ হয়নি। বৃহস্পতিবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের জন্য জারিকৃত নিয়োগ বিধিমালা-২০১০ অনুসারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পদের জন্য মেধা এবং প্রচলিত কোটা পদ্ধতি অনুসরণ করে এদের নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। সুপারিশকৃত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর হলো- ০০৮২০৩, ০৪৭৬২৯, ০৩৮৭৮২, ০১১৭৬১, ০০৮৩০৫, ২২৩২৭১, ০৮২৫২৪, ০১১১৪০, ০০৮০৭৬, ০১৩৯৬৫, ০৩০৭৬৬, ০৫৭৬২৯, ০৩০৩৩৯, ০২১৮৫৫, ০২৯৭৫৫, ০৪৪৩৪২, ০৬৯৫১৫, ০২৮৭৯০, ০২১৫৫৬, ০৩৫৪৬৮, ০২৬৯৪১, ০৩৮৫৭৯, ০০০০৮১, ০৩২৭৩০, ০২৯৬৩০, ০৪৮৩৮১, ০০৩৬৭২, ০৪১৯৯৩, ০৮০৮৪৬, ০৫২৩৭১, ১০৮৮৮৪, ০২২৮০৮, ০৬১৭০৭, ০১৬৪০২, ০০২১০৮, ০৩৮৮৫৫, ০২৪৯৬৪, ০০২৫০৪, ০৩৪২৬১, ১০২০৮৬, ০০৫৬৭৬, ০১০৪৩৩, ৩১৩৯২৫, ০২৬৫৮০ এবং ০০১৬২৯। তথ্য বিভ্রাটের কারণে ০৪৮৬৮৯ রেজিস্ট্রেশনধারীর সুপারিশ স্থগিত রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীর যোগ্যতার ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, অসত্য তথ্য প্রদান বা অন্য কোনো ক্ষেত্রে গুরুত্বর ভুলত্র"টি পাওয়া গেলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। সুপারিশকৃত প্রার্থীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২০৩৯ ঘ.