২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষকসহ ১২ জনের জামিন নামঞ্জুর

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির ভুয়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক ফিরোজ উল হাসানসহ ১২ জনের জামিন নাকচ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 04:05 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির ভুয়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক ফিরোজ উল হাসানসহ ১২ জনের জামিন নাকচ করেছে আদালত। মঙ্গলবার তাদের জামিন আবেদন নাকচ করেন ঢাকার মহানগর হাকিম শামসুল ইসলাম। গত ২৯ সেপ্টেম্বর এই ১২জনসহ ২১ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। আসামিদের বিরুদ্ধে পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন র‌্যাব-২ এর ডিএডি মো. লুৎফর রহমান। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে ওই মামলাটি করা হয়। গত ৩০ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁসের গুজবের মধ্যেই সারা দেশের সরকারি বেসরকারি, মেডিকেল কলেজসহ বিভিন্ন ডেন্টাল কলেজের এমবিবিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফিরোজ উল হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২১৫৪ ঘ.