চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান অনুষদের 'ক' ইউনিটের আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।
২০১০-১১ শিক্ষাবর্ষে 'ক' ইউনিটে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার তিনশ ৫৬ জন।
বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্যম্পাসের বিভিন্ন অনুষদ ও চবি কলেজের দুটি শাখায় ৭ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে।
তিনি জানান, ক্রমিক নম্বর ০০০০১ থেকে ০২০৪০ পর্যন্ত পরীক্ষার্থীরা বিজ্ঞান অনুষদ ভবনে, ০২০৪১ থেকে ০৫০১৩ পর্যন্ত কলা অনুষদের ড. আব্দুল করিম ভবনে, ০৫০১৪ থেকে ০৫৩৭৯ পর্যন্ত আইটি ভবনে, ০৫৩৮০ থেকে ০৯৩৭৬ পর্যন্ত ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে, ০৯৩৭৭ থেকে ১১৭৭৬ পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস ভবনে (সমাজ বিজ্ঞান অনুষদ) এবং ১১৭৭৭ থেকে ১২১৮০ পর্যন্ত পরীক্ষার্থীরা আইন অনুষদ ভবনে পরীক্ষায় অংশ নেবে।
এছাড়া চবি কলেজ উচ্চ মাধ্যমিক শাখায় ১২১৮১ থেকে ১২৬১৯ ক্রমিক নম্বরের পরীক্ষার্থী এবং চবি কলেজের মাধ্যমিক শাখায় ১২৬২০ থেকে ১৩৩৫৬ পর্যন্ত ক্রমিক নম্বরের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/পিডি/২৩৪৩ ঘ.
bdnews24