২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ১১ তলা ছাত্রী হল নির্মাণের সুপারিশ

শামসুন্নাহার হলের পাশে জগন্নাথ হলের প্রভোস্ট বাংলোর স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হাজার শয্যার নতুন ছাত্রী হল নির্মাণের সুপারিশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 06:27 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শামসুন্নাহার হলের পাশে জগন্নাথ হলের প্রভোস্ট বাংলোর স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হাজার শয্যার নতুন ছাত্রী হল নির্মাণের সুপারিশ করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের 'স্থান নির্বাচন কমিটি'র সভা শেষে কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোরকে এ তথ্য জানান। তিনি বলেন, "জগন্নাথ হল সংলগ্ন বাংলো-৭ এর স্থানের ভবনগুলো ভেঙ্গে নতুন ছাত্রী হল নির্মাণ করা হবে। ১১তলা এই হলে এক হাজার ছাত্রীর আবাসনের ব্যবস্থা হবে।" স্থান নির্বাচন কমিটির এই সুপারিশ পরবর্তী সিন্ডিকেট সভায় চূড়ান্ত করা হবে বলে উপাচার্য জানান। এর আগে জহুরুল হক হলের মাঠ সংলগ্ন প্রভোস্ট বাংলোর জায়গায় হলটি নির্মাণের কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৫৬ ঘ.