জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৭ দিন বন্ধ থাকার পর শনিবার খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
সকাল থেকে নির্ধারিত সব ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম চলছে।
জন্মাষ্টমী, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে গত ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সব ক্লাস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
মাঝে ৮-১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ ছিলো। ১৫ সেপ্টেম্বর হলগুলো খুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ বন্ধ ছিলো ৭ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৩৪২ ঘ.
bdnews24