২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা পেছানোর দাবিতে কুয়েট শিক্ষার্থীদের ভাংচুর

পরীক্ষা পেছানোর দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা শুক্রবার রাতে ক্যাম্পাসে ভাংচুর চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 07:25 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

খুলনা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষা পেছানোর দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা শুক্রবার রাতে ক্যাম্পাসে ভাংচুর চালিয়েছে। ঈদের ছুটি শেষে ক্লাস শুরু হওয়ার প্রাক্কালে ক্যাম্পাসে উদ্ভূত এ পরিস্থিতিতে শনিবার দুপুরে সিন্ডিকেটের জরুরি সভা বসেছে। ঈদের ছুটি শেষে রোববার থেকে কুয়েটে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। এরপর আগামী ২৩ সেপ্টম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের ওইসব পরীক্ষা শুরু হওয়ার তারিখ নির্ধারিত রয়েছে। পুলিশ জানিয়েছে, প্রথম সেমিস্টারের পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনের জানালা, দরজা ও আসবাবপত্র ভাংচুর করে। খানজাহান আলী থানার ওসি মো. শাহাবুদ্দিন শেখ জানিয়েছেন, ভাংচুর চলাকালে শিক্ষার্থীরা উপাচার্যকে তার কার্যালয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। তবে শনিবার দুপুর পর্যন্ত ক্যাম্পাসে কোনো ভাংচুরের ঘটনা ঘটেনি। ওদিকে শিক্ষার্থীদের কাছে অবরুদ্ধ হওয়ার কথা অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে বেলা ১২টায় সিন্ডিকেটের জরুরি সভা বসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩২০ ঘ.