২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি, বুয়েট খুলছে শনিবার

ঈদের ছুটি শেষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) খুলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 01:47 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটি শেষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) খুলছে। পহেলা সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ২৫ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বুয়েটের ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ ছিল। তবে ১৬ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ১৪ সেপ্টেম্বর থেকে বুয়েটের দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। ঈদের ছুটি কাটিয়ে ইতোমধ্যে এই দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে আসতে শুরু করেছেন। ফলে ক্যাম্পাসে আবার প্রাণচাঞ্চল্য ফিরে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯৪১ ঘ.