২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেড়মাস বন্ধের পর শনিবার খুলছে চবি

দেড়মাস বন্ধের পর শনিবার খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 02:48 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড়মাস বন্ধের পর শনিবার খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী শিক্ষর্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর গত ২ অগাস্ট বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। শনিবার থেকে পাঠদান ও পরীক্ষা শুরু হলেও বৃহস্পতিবার সব আবাসিক হল খুলে দেওয়া হবে। এদিন সকাল ১০টা থেকে আবাসিক শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে হলে ঢুকতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. জসিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খোলার প্রথমদিন থেকেই ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আগামী সপ্তাহে বেঠকে বসবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি জানান, পরিচয়পত্র দেখিয়ে নির্ধারিত ফরম পূরণ ও রঙিন ছবি জমা দিয়ে আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। গত ২ অগাস্ট বর্ধিত বেতন ও ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ মোট ৫০ জন আহত হন। পরে হলগুলোতে তল্লাশি চালিয়ে মোট ২৬০ জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এর প্রেক্ষিতে ৩ অগাস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএনএস/এইচএ/২০১৭ঘ.