জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। ছুটি শেষে আগামী ১৮ সেপ্টেম্বর ক্লাস শুরু হবে।
জন্মাষ্টমী এবং শবে কদরের ছুটিও এর মধ্যে রয়েছে।
ছুটি উপলক্ষে ৮ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হল বন্ধ থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে । ১৫ সেপ্টেম্বর হল খুলে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ বন্ধ থাকবে ৭ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরজু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব শিক্ষার্থীকে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৩৫ ঘ.
bdnews24