জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরো ২৩ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
এদের মধ্যে সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রেজাসহ ছয় নেতাকর্মীকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
সভাপতি রাশেদুল ইসলাম শাফিন (৩২তম ব্যাচ,গণিত বিভাগ) ও সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্যকে (৩৩তম ব্যচ, ইংরেজি বিভাগ) বহিষ্কার করা হয়েছে দুই বছরের জন্য।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
গত ৫ জুলাই আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িকভাবে বহিষ্কার করে ১৭ ছাত্রকে।
সংঘর্ষের দিনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়। কেন্দ্রীয় কমিটি ১৩ কর্মীকে সংগঠন থেকে আজীবন বহিস্কার করে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহি
bdnews24