ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকীতে রোববার ব্র্যাক বিশ্ববিদ্যালয় এক আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়। বক্তারা শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন।
অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার ইশফাক ইলাহী চৌধুরী, অধ্যাপক সৈয়দ হাশমী, অধ্যাপক ফুয়াদ হাসান মলি
bdnews24