২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আযিযুল হক কলেজে কর্মচারীকে পিটিয়েছে ছাত্রলীগ

বগুড়া সরকারি আযিযুল হক কলেজের এক হিসাব সহকারীকে পিটিয়েছে ছাত্রলীগ সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 05:44 PM

Updated : 25 Aug 2022, 04:53 PM

বগুড়া, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া সরকারি আযিযুল হক কলেজের এক হিসাব সহকারীকে পিটিয়েছে ছাত্রলীগ সমর্থকরা। মারধরে আহত রফিকুল ইসলামকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগের ছয় সদস্যকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এরা হলেন- মমিনুল হক শিলু, আরিফুল ইসলাম আরিফ, আনোয়ার পারভেজ রকি, রোমান, সোহেল ও সাজ্জাদ পুস্প। হিসাব সহকারী রফিকুল ইসলাম বলেন, "বেলা সোয়া ১টায় কয়েকজন ছাত্রলীগকর্মী এসে আমাকে বলে-প্রধান হিসাব রক্ষক আপনাকে ডেকেছেন। আমি বলি- আমার জরুরি কাজ আছে, কাজ শেষ করেই দেখা করছি। এ বথা বলার সঙ্গে সঙ্গে ৬/৭ জন জোর করে আমাকে চেয়ার থেকে তুলে মারধর শুরু করে।" এরপরই চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ক্যাম্পাসের প্রতিবাদ সভা করেন। সভায় এ ঘটনায় সুবিচার না পাওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন। এতে বক্তব্য রাখেন- গোলাম আজম, জাহিদ খান, শফিকুল ইসলাম, মঈনুল হক প্রমুখ। কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক মাহমুদুন নবী রাসেল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠনের ছয় সদস্যকে বহিষ্কার করা হয়েছে। কলেজর অধ্যক্ষ অধ্যাপক একেএম ছালামত উল্লাহ জানান, রফিকুল ইসলামকে নিমর্মভাবে মারধর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৪ ঘ.