২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলিমে উত্তীর্ণের হার ৮৬ দশমিক ৫৫ শতাংশ

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১০ সালের আলিম পরীক্ষায় ৮৬ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 09:59 AM

Updated : 25 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১০ সালের আলিম পরীক্ষায় ৮৬ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৭ জন। এদের মধ্যে ২ হাজার ৩০২ জন ছাত্র এবং ৬৫৫ জন ছাত্রী। বৃহস্পতিবার মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষার ফলসহ উচ্চমাধ্যমিক পর্যায়ে দেশের ১০টি শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়। আলিম পরীক্ষায় ৭৩ হাজার ৭৯০ জন অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৩ হাজার ৮৬৪ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/আরএ/১৫৫৪ ঘ.