২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ডিজিটাল বাংলাদেশ' গড়ায় নেতৃত্ব দেবে ঢাবি: উপাচার্য

'ডিজিটাল বাংলাদেশ' গড়ায় নেতৃত্ব দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উপযোগী করে তোলা হবে বলে জানালেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 12:45 PM

Updated : 25 Aug 2022, 01:08 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ডিজিটাল বাংলাদেশ' গড়ায় নেতৃত্ব দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উপযোগী করে তোলা হবে বলে জানালেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৮৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সব ঐতিহাসিক বাঁকে নেতৃত্ব দিয়েছে। 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার কাজেও এ বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছে। এ কাজে শিক্ষক-শিক্ষার্র্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিকে ডিজিটাল করা হবে। এতে শিক্ষার্থীরা বাড়িতে বসেও লাইব্রেরির কাজ করতে পারবে। উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, প্রতিটি হল ও বিভাগে চালু করা হবে সাইবার সেন্টার। সমগ্র বিশ্ববিদ্যালয়কে তারবিহীন ইন্টারনেটের আওতায় আনা হবে। এমনকি হলের প্রতিটি কক্ষে প্রযুক্তির ছোঁয়া পৌঁছে দেওয়া হবে। আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমেদ শফি। মূল প্রবন্ধে ড. শফি বলেন, সবকিছুকে ডিজিটাল করা হলে নথিপত্র দ্রুতগামী হবে, দুর্নীতি কমবে। এসব হচ্ছে সম্ভাবনার কথা। তবে সদিচ্ছার অভাবে এ সম্ভাবনাও বিপথে চলে যেতে পারে। তিনি বলেন, শিক্ষানীতিতে ২০১৩ সালের মধ্যে সব বিষয়ে