রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যাম্পাসে শিবিরকে সুবিধা দেওয়া নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
আহতরা হলেন- ছাত্রলীগ কর্মী ফারদিন, রাঞ্জু, ইমদাদ, তাকিম, যুবলীগ কর্মী সোহাগ, মোস্তাফিজুর রহমান ও মিজানুর রহমান ও আজ্ঞাত তিনজন।
তাদের রাবি চিকিৎসা কেন্দ্র এবং নগরীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ ও তার ভাই যুবলীগ কর্মী রবিউল ইসলাম রবিসহ স্থানীয় যুবলীগের কয়েকজন কর্মী শিবিরকে ক্যাম্পাসে সহযোগিতা করে থাকে।
স
bdnews24