২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষা খাতে অতিরিক্ত বরাদ্দের দাবি

বাজেটে প্রাথমিক শিক্ষাখাতে অতিরিক্ত চারশ আটাশি কোটি ঊনষাট লাখ টাকা বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 10:53 AM

Updated : 25 Aug 2022, 12:44 PM

ঢাকা, জুন ২৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেটে প্রাথমিক শিক্ষাখাতে অতিরিক্ত চারশ আটাশি কোটি ঊনষাট লাখ টাকা বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন। বক্তারা জানান, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করন তাদের বহুদিনের দাবি। চাকরি জাতীয়করন করা হলে বিভিন্ন ভাতা বাবদ এই অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মোহাম্মদ সামসুল আলম। তিনি আরও বলেন, ৩১ জুলাই এর মধ্যে অর্থ বরাদ্দ করা না হলে আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে। সমিতির মহাসচিব মৃগেন্দ মোহন সাহা এবং বিভিন্ন জেলার শিক্ষক নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেএমএস/১৬৩৯ ঘ.